ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ আ’লীগ নেতা সৈয়দ এমদাদুল হকের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুরে প্রবীণ আ’লীগ নেতা সৈয়দ এমদাদুল হকের ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক প্রচার সম্পাদক, সাবেক রিলিফ চেয়ারম্যান ও জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ এমদাদুল হক (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি ১৯ জানুয়ারি রবিবার বিকেলে বার্ধক্যজনিত রোগে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বাদ যোহর শহরের মধ্যশেরী এলাকায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Shamol Bangla Ads

জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে মোবাইলে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন। সারাজীবন আর্থিক অনটনে ভুগলেও নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন অবিচল। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা সেক্টরস কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক বিএসসি, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান ও কাজী মতিউর রহমান মতি, পৌর কাউন্সিলর বাদশা মিয়া, জেলা মাইক প্রচারক সমিতির সভাপতি নুরুল আমিন, ডাঃ আব্দুস সালাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু পরবর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মিভূত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads