ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মিভূত

খবর টি পড়েছেন : ২৯৫
শেরপুরে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মিভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘরসহ একটি দু’চালাঘর ও দু’টি খড়ের গাদা পুড়ে ভস্মিভূত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া পয়স্তীরচর গ্রামের ওই অগ্নিকাণ্ড ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া পয়স্তীরচর গ্রামের জনৈক মহসিন মিয়ার বাড়িতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে তা পাশের খড়ের গাদা ও বসতঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর, একটি দু’চালা ঘর, বসতঘরের যাবতীয় আসবাবপত্রসহ দুটি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব। সেখানে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বল, লুঙ্গী, শাড়ি, চাদর, চাল ও শুকনা খাবার বিতরণ করেন তিনি।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুবল দেবনাথ শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘর থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩-৪ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রবীণ আ’লীগ নেতা সৈয়দ এমদাদুল হকের ইন্তেকাল পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads