ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে জামালপুরকে ৩-১ গোলে হারালো শেরপুর

খবর টি পড়েছেন : ২৯০
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে জামালপুরকে ৩-১ গোলে হারালো শেরপুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ এর দ্বিতীয় লেগের মেঘনা গ্রুপের শেরপুর ভেন্যুর খেলায় জামালপুরকে ৩-১ গোলে হারিয়েছে শেরপুর জেলা দল। ২০ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলার প্রথমার্ধেই শেরপুরের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় গাওফিল মিয়া গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া জামালপুরকে পাল্টা আক্রমণে আরও একটি গোল করেন শেরপুরের মধ্যভাগের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় আবু রাসেল রাজন। ২ গোলে পিছিয়ে পড়ার পর জামালপুর দলের আকাশ একটি গোল করে ব্যবধান কমালেও খেলার মাত্র মিনিট কয়েক বাকি থাকতে শেরপুরের আক্রমণভাগের খেলোয়াড় গাওফিল মিয়া দুর্দান্ত এক শটে গোলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। ফলে শেরপুর জয়লাভ করে ৩-১ গোলে। ২ গোল করে ম্যান অব দি ম্যাচও হয়েছেন গাওফিল। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি সিরাজুল ইসলাম। আর সহকারী রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম, মাসুম বিল্লাহ, সফিকুল ইসলাম ও ম্যাচ কমিশনার ছিলেন বাফুফের আব্দুল হান্নান।
এর আগে শেরপুর ভেন্যুর খেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জামালপুর পৌরসভার সাবেক মেয়র এডভোকেট এম ওয়ারেস আলী মামুন, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শুক্রবার জামালপুর ভেন্যুতে অ্যাওয়ে ম্যাচে শেরপুর জেলা ফুটবল দল ১-১ গোলে ড্র করেছিলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শেখ হাসিনা স্টেডিয়াম, নির্মাণে ব্যয়… পরবর্তী সংবাদ নকলায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads