ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাশরাফিদের বিদায় করে দিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম

খবর টি পড়েছেন : ২০৭
মাশরাফিদের বিদায় করে দিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বোলার মাশরাফির অভাব ঢাকা প্লাটুন পূরণ করতে পারতো। কিন্তু অধিনায়ক মাশরাফির খামতি থেকে যেতো। বিপিএলের সফলতম অধিনায়ক তিনি। আগে দেশের সেরা পারফরমার হয়েই বিপিএলে খেলেছেন। কিন্তু এবার দলই পাচ্ছিলেন না মাশরাফি। বয়স তো থেকে নেই। বয়সের সঙ্গে বোলিংয়ের ধারও কমেছে। কিন্তু নেতা মাশরাফি এখনও তুখোড়। বঙ্গবন্ধু বিপিএলে দলকে সেরা চারে তুলে তারই প্রমাণ দেন মাশরাফি।
এলিমিনেটর থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে তাই হাতে ১৪ সেলাই নিয়ে নেমে যান মাঠে। ব্যাটিংয়ে নামেন-বল করেন। এক হাত দিয়ে ক্রিস গেইলের একটি ক্যাচও ধরেন। কিন্তু একটি ক্যাচ কিংবা শুধু নেতৃত্ব ম্যাচ জেতাতে পারে না। তার জন্য স্কোরবোর্ড দরকার লড়াই করার মতো পুঁজি।

Shamol Bangla Ads

প্রথমে ব্যাট করে ১৪৪ রানে থাকা ঢাকা সেটি পারেনি। চট্টগ্রামের কাছে তাই ১ বল থাকতে ৭ উইকেটে হেরে বঙ্গবন্ধু বিপিএল থেকে বিদায় নিয়েছে ঢাকা প্লাটুন। আর দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাতের ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে তারা।
শুরুতে ব্যাট করতে নামা ঢাকার ব্যাটিং মোটেও ভালো হয়নি। ৩০ রানের আগে ৩ উইকেট এবং ৫০ রান হতেই ৬ উইকেট হারায় তারা। ঢাকাকে বাঁচানোর চেষ্টা করেও ৩১ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। পরে পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান ৪১ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৬৪ রান করেন। থিসারা পেরেরা ১৩ বলে ২৫ রান করলে মাঝারি মানের রান পায় ঢাকা।
কিন্তু চট্টগ্রামের দুই ওপেনার ক্রিস গেইল এবং জিয়াউর রহমান ঢাকার হাত থেকে ম্যাচ বের করে নেন। দু’জনে যোগ করেন ৪২ রান। জিয়াউর রহমান ১২ বলে ২৫ করে আউট হন। শেষ ওভারে বেশ খরুচে বোলিং করেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে তা পুষিয়ে দেন তিনি। ক্রিস গেইল সুবিধা করতে পারেননি। তিনি করেন ৪৯ বলে ৩৮ রান। তবে ইমরুল কায়েসের ২২ বলে ৩২ এবং মাহমুদুল্লাহর ১৪ বলে ৩৪ রানের ঝড়ে সহজ জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে চট্টগ্রাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ষসেরা মুসলিম ব্যক্তিত্ব ওজিল! পরবর্তী সংবাদ আগুয়েরোর হ্যাটট্রিকের রাতে ২টি রেকর্ড

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads