ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগুয়েরোর হ্যাটট্রিকের রাতে ২টি রেকর্ড

খবর টি পড়েছেন : ১৮৮
আগুয়েরোর হ্যাটট্রিকের রাতে ২টি রেকর্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রবিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লায়ন্সদের। এমন জয়ে হ্যাটট্রিক করেছেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে ২টি রেকর্ড হয়েছে। ওই হ্যাটট্রিকটি ছিল প্রিমিয়ার লিগে আগুয়েরোর ১২ তম হ্যাটট্রিক। যা নতুন রেকর্ড। তার আগে এক ডজন হ্যাটট্রিক আর কেউ করতে পারেননি। আর ৩ গোল করে তিনি নন ব্রিটিশ খেলোয়াড় হিসেবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন প্রিমিয়ার লিগে। স্কাই ব্লুজদের জার্সি গায়ে প্রিমিয়ার লিগে তার মোট গোল এখন ১৭৭।

Shamol Bangla Ads

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের দিক দিয়ে এখন তার সামনে আছেন কেবল অ্যালান শিয়েরার (২৯৮), ওয়েন রুনি (২৫৩) ও অ্যান্ডি কোল (২২৯)।

রবিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধেই ৪ গোল করে সিটি। রিয়াদ মাহরেজ করেন জোড়া গোল। ১টি করে গোল করেন অ্যাগুয়েরো ও গ্যাব্রিয়েল জেসাস। বিরতির পর ফিরে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো। তাতে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। ওই জয়ের ফলে লেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৭। সমান ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার। ২১ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিভারপুল।
উল্লেখ্য, আগুয়েরোকে ২০১১ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছিল ম্যানসিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাশরাফিদের বিদায় করে দিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম পরবর্তী সংবাদ ভালভার্দেকে ছাঁটাই করে বার্সার কোচের দায়িত্বে সেতিয়েন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads