ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ষসেরা মুসলিম ব্যক্তিত্ব ওজিল!

খবর টি পড়েছেন : ১৯০
বর্ষসেরা মুসলিম ব্যক্তিত্ব ওজিল!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্বের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। আর্সেনালের হয়ে খেলা চালিয়ে যাওয়া তুর্কি বংশোদ্ভূত সেরা এই মুসলিম ফুটবলারকে সেরা ব্যক্তিত্ত্বের সারিতে রেখেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী পত্রিকা।

Shamol Bangla Ads

উইঘুর মুসলিমদের ওপর চীনের অমানবিক নির্যাতনে মুসলিম উম্মাহর নীরবতায় হতাশ হয়ে গত ১৩ ডিসেম্বর নিজের টুইটার অ্যাকাউন্টে পূর্ব তুর্কিস্তানকে মুসলিম উম্মাহর ‘রক্তের মিনার’ আখ্যা দিয়ে ওজিল লিখেছিলেন, মুসলিম ঘর থেকে পুরুষদের সেনা ছাউনিতে বন্দি করে রেখে প্রতিটি পরিবারের অন্তত একটি মেয়েকে জোরজবরদস্তি করে বিয়ে দেয়া হচ্ছে একজন কমিউনিস্ট পুরুষের সঙ্গে। প্রতিটি পরিবারেই একজন কমিউনিস্ট এই মিশন বাস্তবায়ন করছে চীন সরকার।

চীনের উইঘুর মুসলিমদের ‘নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা’ বলে প্রশংসা করেন এবং চীনের কর্তৃপক্ষ ও উইঘুরদের পক্ষ না নেয়া মুসলিমদের সমালোচনা করে লিখেছিলেন, পশ্চিমা গণমাধ্যমসমূহ উইঘুর মুসলিমদের ওপর চীনের অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরার পরও ইসলামি বিশ্ব এ নিয়ে ভাবছে না, কোনো প্রতিবাদও জানাচ্ছে না।

Shamol Bangla Ads

মুসলিমবিশ্বের এই নীরবতায় অবাক হয়ে টুইটে আরও লিখেছিলেন, পূর্ব তুর্কিস্তানে কোরআন আগুনে জ্বালানো হচ্ছে, মসজিদে তালা দেয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেয়া হচ্ছে, একে একে হত্যা করা হচ্ছে ওলামায়ে কেরামকে এবং যুবকদের বন্দি করে দাসত্বের জীবনের সম্মুখীন করা হচ্ছে।

উইঘুর মুসলিমদের জন্য দোয়া করে ওজিল লিখেছেন, হে মহান প্রতিপালক! পূর্ব তুর্কিস্তানে আমাদের উইঘুর ভাইদের সঙ্গে থাক। আল্লাহ চক্রান্তকারীদের জন্য উত্তম প্রতিশোধ গ্রহণকারী।

গত বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় মিডফিল্ডার মেসুত ওজিল তার টুইটারে শোক প্রকাশ করে লিখেছিলেন, নিউজিল্যান্ডে যা ঘটেছে তা দেখা সত্যিই দুঃখজনক। ক্রাইস্টচার্চের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের প্রতি আমার ভালবাসা রইল।

নাইজেরিয়ার ওই সংবাদমাধ্যমটি তুরস্কের প্রেসিডন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৯ সাল’ হিসেবে ঘোষণা করেছে। বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তাকে এই খেতাব দেয়া হয়েছে বলে ওই পত্রিকাটির দাবি।

বিশ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্প্যানিশ সুপার কাপ জিতলো রিয়াল মাদ্রিদ পরবর্তী সংবাদ মাশরাফিদের বিদায় করে দিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads