ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্পোর্টস চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১০
স্পোর্টস চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ সরকার বেশ কয়েকটি স্পোর্টস চ্যানেলের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। রাজধানীতে বাংলাদেশ স্পোর্টস কমেন্ট্রেটরস ফোরাম আয়োজিত নবীন ধারাভাষ্যকারদের নিয়ে রিফ্রেশারস কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পর্দার নেপথ্যে থেকে ক্রীড়া ধারাভাষ্যকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

Shamol Bangla Ads

ক্রিকেটকে জনপ্রিয় করতে ক্রীড়া ধারাভাষ্যকারদের ভূমিকা অনবদ্য। ক্রীড়া ধারাভাষ্যকাররাই বাংলাদেশ বেতার ও টেলিভিশনের মাধ্যমে প্রতিটি ঘরে ক্রিকেটের আলো ছড়িয়ে দিয়েছেন। সময় এসেছে তাদের কাজের স্বীকৃতি দেবার। তাদের যথার্থ মূল্যায়নের।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিসহ সর্ব ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার ইতিমধ্যে কয়েকটি স্পোর্টস চ্যানেলের অনুমোদন দিয়েছেন। তাই স্পোর্টস কমেন্টেটরদের গুরুত্বও বৃদ্ধি পাবে।

Shamol Bangla Ads

ওইসময়ে প্রতিমন্ত্রী বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।এছাড়াও কিংবদন্তি ধারাভাষ্যকারদের নামে কমেন্ট্রি বক্স নামকরণসহ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে ধারাভাষ্যকারদের পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান তিনি। ধারাভাষ্যে বাংলা ভাষা ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি শামিম আশরাফ চৌধুরী, সহ সভাপতি ড. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক ড. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহৎ কাজে ‘ব্যাগি গ্রিন’ নিলামে তুললেন ওয়ার্ন পরবর্তী সংবাদ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটের উদ্বোধন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads