ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহৎ কাজে ‘ব্যাগি গ্রিন’ নিলামে তুললেন ওয়ার্ন

খবর টি পড়েছেন : ১৭৩
মহৎ কাজে ‘ব্যাগি গ্রিন’ নিলামে তুললেন ওয়ার্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। দাবানল ছড়িয়ে পড়ছে প্রতিদিন। প্রাণ হারাচ্ছে কোটি কোটি পশুপাখি। ঘরছাড়া হচ্ছে হাজার হাজার মানুষ। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের কাজে এরই মধ্যে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্রিকেটার। এবার সেখানে যোগ দিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নও।

Shamol Bangla Ads

খেলোয়াড়ী জীবনের একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তোলার ঘোষণা দিয়েছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিডনি টেস্টের চতুর্থ দিন সোমবার টুইটারে এই ঘোষণা দেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই বোলার। নিলাম থেকে যা অর্থ পাবেন, তা তিনি রেড ক্রসের তহবিলে দান করে দেবেন।

ওয়ার্ন বলেছেন, ‘বিধ্বংসী আগুনের ফলে বহু লোকের ওপর যে প্রভাব পড়ছে, তা কল্পনাতীত এবং তা আমাদের সবাইকে স্পর্শ করেছে। আশা করি আমার ব্যাগি গ্রিন সেসব লোকদের সহায়তার জন্য কিছু গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহ করতে পারবে।’

Shamol Bangla Ads

ওয়ার্নের ব্যাগি গ্রিন কত দামে বিক্রি হতে পারে, সেটা অবশ্য বলা কঠিন। এর আগে ২০১৩ সালে স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন নিলামে বিক্রি হয়েছিল ৪ লাখ ২৫ হাজার ডলারে।

ব্যাগি গ্রিন ক্যাপ যেকোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো, প্রিয় একটা জিনিস। ওয়ার্ন তার ক্যারিয়ারে ঠিক কয়টি ব্যাগি গ্রিন ক্যাপ পেয়েছিলেন, সেটা অজানা। যদিও একবার তিনি তার এক বন্ধুকে একটি ব্যাগি গ্রিন উপহার দিয়েছিলেন।

ক্যারিয়ারজুড়ে সাদা ফ্লপি ক্যাপটাই বেশি পরতেন ওয়ার্ন। তবে স্টিভ ওয়াহর অধীনে খেলার সময় সব অস্ট্রেলিয়ান ক্রিকেটারকেই টেস্টের প্রথম সেশনে ব্যাগি গ্রিন ক্যাপ পরতে হতো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করল অস্ট্রেলিয়া পরবর্তী সংবাদ স্পোর্টস চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads