ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২২০
শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ শুরু হয়েছে। ৬ জানুয়ারি সোমবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে শেরপুর জেলা পুলিশ আয়োজিত ওই টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত পুুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) অবিরত রায়, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কমকর্তা মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (যানবাহন) নাছিম তালুকদার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাকিম বাবুলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

টি-টুয়েন্টি ফরমেটে উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ দল ৭ উইকেটে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেটে শেরপুর জেলা পুলিশ দল ৯৮ রান করে। শেরপুরের পক্ষে রবিউল ২৯, আনন্দ ১৮ এবং অতিরিক্ত থেকে আসে ১৭ রান। ময়মনসিংহের মোজাম্মেল ৬ রানে তুলে নেন ৩ উইকেট। জবাবে ময়মনসিংহ জেলা পুলিশ দল ১০ দশমিক ৫ ওভারে ৩ উইকেটে ১০১ রান তুলে জয়লাভ করেন। দলের পক্ষে রাকিব ৩৩, সবুজ ২৫ মোজাম্মেল ২৩ এবং অতিরিক্ত থেকে আসে ১৮ রান।
উল্লেখ্য, টি-টুয়েন্টি ফরমেটে শেরপুর পুলিশ লাইন্স ভেন্যুতে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের ৪ জেলা নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ ও স্বাগতিক শেরপুর জেলা দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে অংশগ্রহণ করছে। লীগ শেষে পয়েন্ট তালিকার সর্বোচ্চ দু’টি দল ফাইনালে খেলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রলি-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক নিহত পরবর্তী সংবাদ আইজিপি ব্যাচ পাচ্ছেন শ্রীবরদীর ওসি রুহুল আমিন ও…