ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২০ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করল অস্ট্রেলিয়া

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৬, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ৩ ম্যাচ টেস্ট সিরিজের সবগুলো জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে সফরকারী কিউইদের বিপক্ষে ২৭৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অজিরা।

Shamol Bangla Ads

তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ৪৫৪ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৫৬ রানে অল আউট হয়ে কোনরকমে ফলো অন এড়ায় নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে ২১৭ রানে ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক। ৪১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় কিউইরা।

এর আগে পার্থে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ছিল দিবা-রাত্রির। সে ম্যাচে ২৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও দলীয় নৈপুণ্যে ২৪৭ রানে জয় তুলে নিয়েছিল টিম পেইনের দল।

Shamol Bangla Ads

এ ম্যাচে ডাবল সেঞ্চুরি করা লাবুশানে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এছাড়া পুরো সিরিজেই দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এ টেস্ট সিরিজ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় স্থান আরো সুসংহত হয়েছে অজিদের। ১০ ম্যাচে ৭ জয় ও ২ হারে তাদের পয়েন্ট ২৯৬। সাত ম্যাচের সবগুলো জিতে ৩৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। দুই ম্যাচ খেলে ফেললেও এখনো কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। আছে পয়েন্ট টেবিলের তলানীতে।

Need Ads
error: কপি হবে না!