ads

রবিবার , ৫ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৪৯
শেরপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।

ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নবরূপে সজ্জিত জননী বস্ত্রালয়ের শো-রুমের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫