ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৪
শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ মাদক, চোরাচালান ও আইন শৃংখলা পরিস্থিতি আরও উন্নয়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি বক্তব্যে মাদক, চোরাচালান বন্ধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির লক্ষে বিভিন্ন পরামর্শ দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুৎ ইনচার্জ আব্দুর রশিদ, ডা. আশিকা পারভিন, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ জুয়েল মিয়া, উপজেলা ফায়ার সার্ভিস টিম লিডার এনামূল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads