ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল হক, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন প্রমুখ।

সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
























