ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

খবর টি পড়েছেন : ১৬৭
নকলায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার টালকী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা ভাইস-চেয়ারম্যান সারওয়ার আলম তালুকদার ও টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন।

Shamol Bangla Ads

আলোচনা সভায় জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমা তার স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, সরকারের ভিশন: ২০২১ ও ২০৪১, সরকারের নির্বাচনী ইশতেহার এবং বিগত ১০ বছরের সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে সরকারের বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads