স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবারুণ পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের বিপ্লব-লোপা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত ওই ফলাফল প্রকাশ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক আক্তারুজ্জামান উজ্জল প্রধান অতিথি ও পরিচালক অরুণ চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আনোয়ার হাবিব কমল, রাশেদুল ইসলাম, আঞ্জুমান আরা যুথী প্রমুখ।

পরে পিইসি, জেএসসি ও এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সেইসাথে এ বছরের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে দশম শ্রেণির ছাত্র ফাহিম শাহরিয়ারের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া সকল শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল প্রকাশসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পরে ১শ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে আড়াই লক্ষ টাকা বিপ্লব-লোপা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।























