শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৭
শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ক্রয় উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কলাকান্দা এলাকায় কৃষক ফজল হক ও শহীজল হকের বাড়ি থেকে ধান ক্রয়ের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। ওইসময় তিনি বলেন, এবার লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। ১৪শ ৪৩জন কৃষকের কাছ থেকে এক টন করে আমন ধান ক্রয় করা হবে। আজ থেকে কৃষকেরা সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রয় করতে পারবে। এতে কৃষকেরা ন্যায্য মূল্যে ধান বিক্রয় করার সুযোগ পাবে। লাভবান হবে কৃষকেরা।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন দিলদার, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন, ওসি এলএসডি মোহাম্মদ আশরাফুল আলম, জেলা পরিষদের সদস্য আবু জাফর, স্থানীয় কৃষক মোজা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আখের মামুদের বাজারে একসাথে গঠিত হলো ৪… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads