শেরপুরে আখের মামুদের বাজারে একসাথে গঠিত হলো ৪ প্রতিষ্ঠানের কমিটি

খবর টি পড়েছেন : ২৩৪
শেরপুরে আখের মামুদের বাজারে একসাথে গঠিত হলো ৪ প্রতিষ্ঠানের কমিটি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর আখের মামুদের বাজারে অবস্থিত ৪ প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটি একযোগে গঠিত হয়েছে। বৃহস্পতিবার আখের মামুদের বাজারে আনুষ্ঠানিকভাবে আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতি, ভূমি মালিক সমিতি, জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসাসহ ওই ৪ কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন ৪ প্রতিষ্ঠানের সম্মিলিত এডহক কমিটির আহবায়ক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আয়োজিত ৪ প্রতিষ্ঠানের যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডহক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, আব্দুল করিম, ছামিদুল হক, শফিকুল ইসলাম মন্ডল, বিল্লাল হোসাইন, শাহ আলম, সাইফুল ইসলাম লেবু, ব্যবসায়ী নেতা ডাঃ শরাফত আলী, খন্দকার কালু গাজী, হানিফ উদ্দিন, হাবিবুল্লাহ কাজমী নয়ন, লুৎফর রহমান, শফিকুল ইসলাম, এসআরডি আলম প্রমুখ। এদিকে একইসাথে ৪ প্রতিষ্ঠানের কমিটি গঠন ও ঘোষণার ঘটনায় এলাকায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

Shamol Bangla Ads

ব্যবসায়ী সমিতি : সভাপতি খন্দকার কালু গাজী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবীর ও কবীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও এসআরডি আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান-১, কোষাধ্যক্ষ আলী আকবর, ধর্ম সম্পাদক আবু জাফর মোঃ সাদেক, সমাজকল্যাণ সম্পাদক আবু রাশেদ, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান-২, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক রাহিম বাদশা, নির্বাহী সদস্য ডাঃ সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, গোলাপ হোসেন, রুহুল আমিন, পারভেজ মিয়া, খোকা মিয়া ও আসাদুল্লাহ।
ভূমি মালিক সমিতি : সভাপতি ডাঃ শরাফত আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ-সভাপতি নুরুজ্জামান নুরু ও শাজাহান আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব তুহিন ও মিনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ উদ্দিন, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাইম আহমেদ মনির, প্রচার সম্পাদক সোহাগ মিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ আমানুল্লাহ, আব্দুল হামিদ ও আশরাফুল কবির শিমুল।
মসজিদ কমিটি : সভাপতি আলহাজ্ব ফারুক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ কাজমী নয়ন, সহ-সভাপতি নজরুল ইসলাম ও ফজলুল হক, সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক টুটুল ও মাসুদ মিয়া, কোষাধ্যক্ষ সেকান্দর আলী, নির্বাহী সদস্য মজিবর রহমান হেলাল, ফজলুল হক টেনটুন, আব্দুল হামিদ, আল আমিন, এমদাদুল হক মিলন, মকছেদ আলী ও আতিকুর রহমান।
মাদ্রাসা কমিটি : সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি আহম্মদ আলী ও আব্দুল হালিম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও রাজু আহম্মেদ, কোষাধ্যক্ষ জিয়ার আলী, নির্বাহী সদস্য ছামিদুল ইসলাম (ব্যাংকার), নাইম মিয়া (ব্যাংকার), নাইম ইসলাম (সাংবাদিক), রজব আলী, সুরুজ আলী, আবুল হায়াত লিপন, তাজিম উদ্দিন, মোঃ শামসউদ্দিন, মোঃ রাকিব মিয়া ও ছানুয়ার হোসেন।
উল্লেখ্য, ওই ৪টি প্রতিষ্ঠানেরই কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৩ সপ্তাহের মধ্যে ওইসব কমিটি গঠনের লক্ষ্যে বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম আধারকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটি কয়েক দফা সভা করে ১৯ দিনের মাথায় সবগুলো কমিটি গঠন শেষে একযোগে ঘোষণা দেয়। এর আগে দমদমা কালিগঞ্জ মহল্লাতেও রফিকুল ইসলাম আধারের নেতৃত্বে একইসাথে ঘোষণা করা হয় হাফেজিয়া মাদ্রাসা, জামে মসজিদ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads