শ্রীবরদীতে উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু

খবর টি পড়েছেন : ১২৮
শ্রীবরদীতে উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সুবিধাসহ নানা বিষয়ে নতুন নত্ত্ব নিয়ে এবারই প্রথম শেরপুরের শ্রীবরদীতে যাত্রা শুরু করলো উইন টেক ইন্টারন্যাশনাল নামে একটি ব্যাক্তি মালিকাধীন স্কুল। এ উপলক্ষে উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা। উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ওই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ ড. মো: আব্দুল মালেক। তিনি বলেন, পৌর শহরের এপি উচ্চ বিদ্যালয়ের পাশে একেবারেই নিরিবিলি পরিবেশে স্কুলটিতে অত্যাধুনিক সুবিধা থাকবে। মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সুবিধা, বিদেশী ইংরেজি ভাষাভাষি শিক্ষক দ্বারা প্রকৃত উচ্চারণসহ ইংরেজি শিক্ষাদান, একই প্লাটফর্মে ধর্মীয় ও বিজ্ঞান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর থাকবো।
ওই স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন কবি হাদিউল ইসলাম। ওই সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মোরাদুজ্জামান লাভলু, শিক্ষক জেরিন, মিজানুর রহমান প্রমুখ। সভায় শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের… পরবর্তী সংবাদ শেরপুরে শহর ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads