ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌতুক মামলায় স্বামীর ২ বছরের সশ্রম কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২১৫
শেরপুরে যৌতুক মামলায় স্বামীর ২ বছরের সশ্রম কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় নাজমুল হাসান (২৭) নামে এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহসিনা হোসেন তুসি ওই রায় ঘোষণা করেন। নাজমুল নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাশকান্দা বাজার এলাকার আজিমদ্দিনের ছেলে। তবে নাজমুল পলাতক রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আধার মামলার নথির উদ্বৃতি দিয়ে জানান, ২০১৫ সালের ২০ নভেম্বর শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার সোয়াদ আলীর কন্যা শারমিন আক্তারকে সম্পর্কের সূত্রে বিয়ে করে নাজমুল হাসান। পরবর্তীতে ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি ১ লক্ষ টাকা যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রী শারমিনকে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাজমুল। ওই ঘটনায় একই বছরের ৩০ মে নালিতাবাড়ীর আমলী আদালতে নাজমুল হাসানের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি নালিশী মামলা দায়ের করেন শারমিন। ওই মামলায় সমন পেয়ে হাজির হয়ে জামিন পেলেও পরবর্তীতে পলাতক হয় নাজমুল। এরপর তার অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হয়। বিচারিক পর্যায়ে বাদীসহ ৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। পরে তাকে দোষী সাব্যস্ত করে ওই সাজা দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গুজব, সন্ত্রাসবাদ, মাদক ও চোরাচালান বিষয়ক অবহিতকরণ… পরবর্তী সংবাদ বায়ুদূষণ : অভিন্ন নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads