নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে আনসার এবং ভিডিপি সদস্যদের ভূমিকা ও করণীয় বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নালিতাবাড়ী আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজি ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মোঃ হিরা মিয়া। ওইসময় তিনি বলেন, সাধারণ মানুষের সেবায় নালিতাবাড়ী উপজেলায় প্রতিটি গ্রামসহ ৮ হাজার আনসার ও ভিডিপি সদস্য আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতার জন্য নিয়োজিত রয়েছেন। তারা যে কোন ধরনের গুজব, জঙ্গি, সন্ত্রাসবাদ ও দূর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, ১২ আনসার ব্যাটালিয়ন নালিতাবাড়ী ও শেরপুর জেলা কমাড্যান্ট এর দায়িত্বপ্রাপ্ত সাহাদৎ হোসেন ও জামালপুর আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট মো. নাজমুল আসফাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, জেলা আনসার ও ভিডিপি সার্কেল অফিসার মো. রনি মিয়া, নালিতাবাড়ী উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক মো. ইলিয়াছ উদ্দিন, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ প্রমুখ। ওইসময় নালিতাবাড়ী উপজেলা আনসার ভিডিপি কমান্ডার শামসুল আলম সওদাগর, সহকারী কমান্ডার আল আমিন মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























