ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বায়ুদূষণ : অভিন্ন নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

খবর টি পড়েছেন : ১৯২
বায়ুদূষণ : অভিন্ন নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা শহর ও এর আশপাশের এলাকার বায়ুদূষণ বিষয়ে ও বায়ুদূষণ হয় এমন কার্যক্রম কমাতে একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ সচিবের নেতৃত্বে কমিটিতে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রতিনিধি এবং প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে আবেদনটি করে।
এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এলাকায় অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া রাস্তা ও ফুটপাথে ধুলাবালি, ময়লা ও বর্জ্য থাকলে তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ, উত্তরের পক্ষে তৌফিক ইনাম ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মাসেতুর আড়াই কিলোমিটারেরও বেশি দৃশ্যমান পরবর্তী সংবাদ এবার ঢাকাই চলচ্চিত্রে দেব!

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads