ads

শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ

‘ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াসের বিকল্প নেই’

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। ওইসময় তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বিত প্রয়াসের বিকল্প নেই। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

কনফারেন্সে আরও বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার একেএক জহিরুল ইসলাম, পিবিআই শেরপুর-জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ এমরান হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন, শারমিন সুলতানা, সিনিয়র সহকারী জজ তনিমা রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরা, স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান প্রমুখ।
ওইসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ, র‌্যাব ও সিআইডির প্রতিনিধি, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Need Ads