ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০১
শেরপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সভায় বিজয় দিবস ২০১৯ উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ও নির্দেশনায় বিভিন্ন আয়োজক কমিটি গঠন করা হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। ওইসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপি নেতা সোহেলের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে ১১ দফা দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের স্মারকলিপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads