ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১১ দফা দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ২১৮
শেরপুরে ১১ দফা দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের স্মারকলিপি পেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেলা সরকারি গণ-গ্রন্থাগারের সাইনবোর্ড থেকে স্বাধীনতাবিরোধীর নাম কর্তনের দাবি

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমানকে বৃটিশের তাবেদার ও পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর উল্লেখ করে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক শেরপুর জেলা সরকারি গণ-গ্রন্থাগারের সাইনবোর্ড থেকে তার নাম কর্তনের দাবিসহ ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে পেশ করা হয়েছে। ২৫ নভেম্বর সোমবার দুপুরে জেলা সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে ওই স্মারকলিপি জেলা প্রশাসক আনার কলি মাহবুবের কাছে পেশ করা হয়। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বারকলিপি পেশকালে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামানসহ অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, তালাপতুফ হোসেন মঞ্জু, হারেজ আলী, বিল্লাল হোসেন, অ্যাডভোকেট মোঃ সুরুজ্জামান, অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ১১ দফা প্রস্তাব বা দাবি জেলা প্রশাসকের মাধ্যমে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখার প্রয়াত সভাপতি আমজাদ হোসেনের নামে শেরপুর টাউনের বটতলা থেকে শীতলপুর পর্যন্ত রাস্তার নামাকরণ, শেরপুর এলাকার যেসব শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের নামে শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত স্থানে স্মৃতিস্তম্ভ স্থাপন, জেলার সূর্যদী, শহীদ দারোগ আলী পৌর পার্ক, জগৎপুর, আহম্মদনগর ও নাঁকুগাওসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থানগুলোতে শহীদ বীর ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামসহ স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং মুক্তিযুদ্ধকালীন কুখ্যাত মাহবুবুল হক ওরফে বাবুল চিশতির গুলিতে একজন মুক্তিযোদ্ধার পিতা ও ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমানকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনীত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads