ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শেরপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

খবর টি পড়েছেন : ২২৩
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শেরপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল মজিদ বাদল, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম স্বপন, আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, এডভোকেট মোখলেছুর রহমান জীবন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, যুগ্ম-সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ পলাশ ও আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ আলী, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম-আহ্বায়ক আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিকদলের সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হিজড়াদের উদ্যোগে বাউল গানের আসর পরবর্তী সংবাদ শেরপুরে ব্যাংকের জাল পে-অর্ডার দিয়ে চাল কেনার চেষ্টা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads