ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যাংকের জাল পে-অর্ডার দিয়ে চাল কেনার চেষ্টা ॥ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৪৯
শেরপুরে ব্যাংকের জাল পে-অর্ডার দিয়ে চাল কেনার চেষ্টা ॥ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ব্যাংকের জাল পে-অর্ডার দিয়ে চাল কেনার চেষ্টার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ নভেম্বর শুক্রবার রাতে শহরের নওহাটা এলাকা থেকে তাদের গ্রেফতার এবং ওই ঘটনায় ব্যবহৃত ট্রাক ও জাল পে-অর্ডারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জামালপুরের রায়েরচর মোল্লাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবুল হাসেম (৩৩), বন্দেরবাড়ি গ্রামের সোবহান সেকের ছেলে মোকছেদ আলী (৫৫) ও একই গ্রামের আজগর আলীর ছেলে সুমন মিয়া (৪০)। এদের মধ্যে হাসেম ও সুমন ট্রাক চালক এবং মোকছেদ ট্রাক বন্দোবস্তকারী। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে জনৈক নজরুল ইসলাম নিজেকে অবসরপ্রাপ্ত কর্নেল পরিচয় দিয়ে চালের আড়তদার উসমান আলীর নিকট মুঠোফোনে ১৭ মেট্রিক টন চাল কেনার কথা বলেন। এ জন্য তিনি ট্রাক বন্দোবস্তকারী মোকছেদ আলীর মাধ্যমে সোনালী ব্যাংক, ঢাকার কাকরাইল শাখা থেকে ইস্যুকৃত ৮ লাখ ১০ হাজার টাকার একটি পে-অর্ডার প্রদান করেন। পরে আড়তদার উসমান শহরের নওহাটা এলাকার তারেক রাইস মিল থেকে ওই চাল সরবরাহের ব্যবস্থা করেন। সে অনুযায়ী ট্রাক চালক আবুল হাসেমের সহযোগিতায় আরেক ট্রাক চালক সুমন মিয়া একটি ট্রাক নিয়ে তারেক রাইস মিলে যান এবং ট্রাকে চাল বোঝাই করার কাজ শুরু করেন। ওই সময় আড়তদার উসমান আলীর সন্দেহ হলে তিনি তার পরিচিত এক ব্যাংক কর্মকর্তাকে পে-অর্ডারটি দেখান। পরে প্রাথমিকভাবে সেটি জাল বলে প্রমাণিত হলে তিনি সদর থানায় খবর দেন। পরে থানা পুলিশ তারেক রাইস মিলে গিয়ে মোকছেদ আলী, ট্রাক চালক সুমন ও আবুল হাসেমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় আড়তদার উসমান আলী বাদী হয়ে ঘটনার মূল হোতা নজরুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারেও অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার মুক্তির দাবিতে শেরপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ পরবর্তী সংবাদ ২৮৮ জনকে নিয়োগ দেবে দুর্নীতি দমন কমিশন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads