ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা খুন

খবর টি পড়েছেন : ১৯৮
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা খুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে জয়নব বেগম (৭০) নামে এক বৃদ্ধা খুন হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার ভোররাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জয়নব স্থানীয় লেবু মিয়ার স্ত্রী। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশি মকলেছ গংদের সাথে লেবু মিয়ার সন্তান গোলাম হকদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিষয়ে মামলা দায়ের হলে বৃহস্পতিবার লেবু মিয়ার ২ সন্তানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই সুযোগে ওইদিন গভীর রাতে মামলার বাদী পক্ষের লোকজন লেবু মিয়ার বাড়িতে হামলা চালায়। ওইসময় ওই বাড়ির পুরুষ-মহিলারা নিজেদের আত্মরক্ষার্থে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও বৃদ্ধা জয়নব বেগম পালাতে পারেননি। ফলে হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে বৃদ্ধা জয়নব ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে নিহতের লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে আসামীদের গ্রেফতারেও অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেল ৩ হতদরিদ্র… পরবর্তী সংবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চাই ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads