ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেল ৩ হতদরিদ্র শিক্ষার্থীসহ ৫ জন

খবর টি পড়েছেন : ৩৩৮
শেরপুরে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেল ৩ হতদরিদ্র শিক্ষার্থীসহ ৫ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৩ হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীসহ ৫ জন জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পরিমাণে আর্থিক সহায়তা পেয়েছেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব তার কার্যালয়ে হতদরিদ্র শিক্ষার্থী, দুঃস্থ রোগী ও একজন সাবেক কৃতি ফুটবলারকে ওই সহায়তা তুলে দেন।
সহায়তাপ্রাপ্তরা হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া পৌর শহরের পূর্বশেরী এলাকার ফুরকান আলীর মেয়ে ফারিয়া নিপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সদর উপজেলার ডোবারচর গ্রামের সমশের আলীর ছেলে নুর মোহাম্মদ ও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে হারুনুর রশীদ এবং চিকিৎসা সহায়তা বাবদ শহরের সজবরখিলা এলাকার মৃত নারায়ণ চন্দ্র সরকারের স্ত্রী শিলা দাস ও শহরের গৌরীপুর মহল্লার সাবেক ফুটবলার রনজিত সরকার।
সহায়তা প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, এনডিসি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা খুন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads