ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চাই ॥ রানা দাস গুপ্ত

খবর টি পড়েছেন : ২৭৮
সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চাই ॥ রানা দাস গুপ্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ ‘হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জাতি এক প্রাণ, ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাস গুপ্ত। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা এর পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন চাই। তিনি আরও বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান ও কার্যকরী উদ্যোগ দেখতে চাই।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দিপংকর ঘোষ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান ও সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। কমল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব কানু চন্দ্র চন্দ, ইন্দ্রজিৎ ধর সুভাষ, বাদল চন্দ্র দে, গোপাল চন্দ্র সরকার, দিলীপ চন্দ্র বিশ্বাস, রবেতা ম্রং, মিলন রবিদাস প্রমুখ। ওইসময় সংগঠনের জেলা-উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা খুন পরবর্তী সংবাদ শেরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন ॥ সভাপতি দেবাশীষ,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads