ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৫
নালিতাবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২০ নভেম্বর বুধবার গভীর রাতে উপজেলার কালাকুমা গ্রামের শিমুলতলা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের শিল্প সাংমা (২০) ও মেগাদল গ্রামের আলমাছ (২৫)। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ পুলিশের একটি দল টহল দিতে গেলে রাত আড়াইটার দিকে উপজেলার কালাকুমা গ্রামের শিমুলতলা মোড়ে ২ যুবকের গতিবিধি সন্দেহ হয়। পরে ওই যুবকদ্বয়কে আটক করে দেহ তল্লাসী চালালে শিল্প সাংমা ও আলমাছের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার ওই দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইয়াবাসহ ২ সাবেক নারী ইউপি সদস্য গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেল ৩ হতদরিদ্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads