শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সহজে পানি ব্যবহারের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইনের কাজ উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার পৌরসভার মেয়র আবু সাইদ আনুষ্ঠানিকভাবে ওই কাজের উদ্বোধন করেন। ওই সময় মেয়র আবু সাইদ বলেন, দেশে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হলো। এতে পৌরসভার বাসিন্দারা সহজে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবে।
পাইপ লাইন স্থাপনকাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম, ঠিকাদার প্রতিনিধি ইঞ্জিনিয়ার শাকিল প্রমুখ। পৌরসভায় পানি সরবরাহের জন্যে এ প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কাজ করা হবে বলে জনস্বাস্থ্য প্রকৌশল সূত্রে জানা গেছে।


























