ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু চোরাকারবারি নিহত

খবর টি পড়েছেন : ৩২৮
শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু চোরাকারবারি নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া (৩০) ও খোকন মিয়া (২৫) নামে ২ গরু চোরাকারবারি নিহত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার গভীর রাতে ভারতের সীমানায় ১০৯১ পিলার সংলগ্ন মারিং পাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত উকিল মিয়া পাশ্র্¦বর্তী মেঘাদল গ্রামের বঙ্গ সুরুজ আলীর ছেলে ও খোকন মিয়া মাটিফাটা গ্রামের আজিজুল হকের ছেলে। পরে সোমবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে ওই ঘটনায় দু’দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত সীমান্তের রিংসিংপাড়া বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাসিন্দা, বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত শ্রীবরদী উপজেলার কুমারগাতি ও পানবাড়ির ১০৯১ ও ১০৯২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু চোরাচালান হচ্ছে। রবিবার রাতে একদল গরু চোরাকারবারি ভারতের মারিংপাড়া এলাকা দিয়ে চোরাই পথে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছুড়লে উকিল মিয়া ও খোকন মিয়া গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় উকিল মিয়ার সহযোগিরা তাকে জঙ্গল থেকে উদ্ধার করে পানবাড়ি এলাকায় নিয়ে এলে সে মারা যায়। ওইসময় তার সহযোগিরা তাকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। অপর দিকে খোকন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারিংপাড়া ব্রিজের নিচে পড়ে সেখানেই মারা যায়। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবি। ওইসময় উকিল মিয়ার লাশ উদ্ধার হয়। পরে দুপুরে খোকন মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এদিকে এ বিষয়টিকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি ওই ঘটনার প্রতিবাদ জানায়। বিএসএফের পক্ষ থেকে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশসহ এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আশ্বাস দেয়। বিজিবির ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক শহিদুর রহমান ও ২৬ বিএসএফের অধিনায়ক বিশাল রানে নেতৃত্ব দেন।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে বিজিবি-বিএসএফ’র মধ্যে এক পতাকা বৈঠকের মধ্য দিয়ে দু’দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, নিহত দু’জনের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল… পরবর্তী সংবাদ শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ : দুর্ভোগে যাত্রীরা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads