ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল আরও এক শিক্ষার্থী

খবর টি পড়েছেন : ৩৪৬
শেরপুরে জেলা প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল আরও এক শিক্ষার্থী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সহায়তা পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া হতদরিদ্র শিক্ষার্থী সুমন মিয়া। ১৭ নভেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় জেলা প্রশাসক তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সহায়তাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন, শ্রীবরদীর সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান জিসান প্রমুখ।
জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া এলাকার পিতৃহীন সুমন মিয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। কিন্তু অর্থাভাবে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না। পরে সে জেলা প্রশাসক বরাবরে সহায়তার আবেদন করলে জেলা প্রশাসনের তরফ থেকে তাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা করা হয়।
উল্লেখ্য, এর আগেও জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সহায়তায় বেশ কয়েকজন মেধাবী হতদরিদ্র শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে ‘জাহানারা লতিফ মহিলা কলেজ’র রজতজয়ন্তী উদযাপিত পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু চোরাকারবারি নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads