ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ : দুর্ভোগে যাত্রীরা

খবর টি পড়েছেন : ৭৮২
শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ : দুর্ভোগে যাত্রীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শেরপুর থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ১৮ নভেম্বর সোমবার সকাল থেকে শহরের বাগরাকসা ও নবীনগর এলাকাস্থ দু’টি বাস টার্মিনাল থেকেই ঢাকা-শেরপুরসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে অভ্যন্তরিণ ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীসাধারণ।
সোমবার বেলা দেড়টার দিকে শহরের বাগরাকসাস্থ সোনার বাংলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে যাত্রীরা টিকেটের জন্য দাঁড়িয়ে আছেন। কাউন্টারে টিকেট মাস্টারও রয়েছেন। তবে কোন বাসের চালক গাড়ি চালাতে রাজি না হওয়ায় টিকেট বিক্রি করা হচ্ছে না।
হারুন-অর রশিদ নামে ঢাকাগামী এক যাত্রী জানান, জরুরি কাজে ঢাকা যাবেন তিনি। প্রায় দু’ঘন্টা থেকে বাস টার্মিনালে অপেক্ষা করলেও কোন বাস ছাড়ছে না। কোন অগ্রিম ঘোষণা না দিয়ে হঠাৎ এভাবে বাস বন্ধ করায় বিপদে পড়েছেন তার মতো আরও অনেকেই।
এ ব্যাপারে জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, নতুন সড়ক পরিবহন আইনের কারণে চালক-শ্রমিকরা গাড়ি বের করছেন না। চালকরা কখন কোন মামলায় পড়েন সেই ভয়ে তারা রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছে না। তিনি আরও বলেন, আমরা কোন ধর্মঘট ডাকিনি বা বাস বন্ধেরও নির্দেশনা দেইনি। আমাদের টিকেট কাউন্টার খোলা ও লোকজনও রয়েছে। তবে কোন চালক যদি জরিমানার ভয়ে বাস চালাতে না চায়, তাহলে আমরা কি করতে পারি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে বিএসএফের গুলিতে ২ গরু চোরাকারবারি নিহত পরবর্তী সংবাদ পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads