ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিরাপদ খাদ্যাভ্যাস ও সুশৃংখল জীবন যাপনেই ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া সম্ভব : বিভাগীয় কমিশনার

খবর টি পড়েছেন : ২৩৪
নিরাপদ খাদ্যাভ্যাস ও সুশৃংখল জীবন যাপনেই ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া সম্ভব : বিভাগীয় কমিশনার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি বলেছেন, নিরাপদ খাদ্যাভ্যাস আর সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদেরকে সুরক্ষা দিতে পারে। তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পরার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রুত বেড়ে চলেছে। তিনি বলেন, এ ভয়াবহ অবস্থা থেকে পরিত্রান পেতে ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস’ ১৯ উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি (মডাস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভাগীয় কমিশনার আরও বলেন, ভেজালমুক্ত খাদ্যাভ্যাস ও দূষনমুক্ত পরিবেশ সৃষ্টি করে আমাদের পরিবারকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে হবে। তিনি এ দায়িত্ব পালনে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলকে সহযোগিতার আহবান জানান। সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইফসুফ খান পাঠান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষ্যে “আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি” শীর্ষক আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ কে.আর.ইসলাম ও ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ পুষ্টিবিদ সুপর্ণা রানী দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ এড. ফরিদ আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ^ ডায়াবেটিস দিবস ২০১৯ উদ্যাপণ কমিটির আহবায়ক ফরহাদ হাসান খান সমিতির যুগ্ম সম্পাদক আনিস উদ্দিন আহমেদ, নোমানুর রশীদ নোমান, এড. মাহবুবুর রহমান সেলিম, খুশি মোহন পাল, আনিসুর রহমান, এ সিদ্দিক আলী মল্লিক, জি. এম. রহমান ফিলিপ্স। এর আগে সকাল ৯টায় শহরের হরিকিশোর রায় রোডস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলপুকুরপাড়স্থ ডায়াবেটিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। র‌্যালির অগ্রভাগে ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান। র‌্যালীতে শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সাধারণ রোগী সদস্যরা অংশগ্রহণ করেন। বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস নির্ণয়ে দিনব্যাপী বিনামূল্যে তিন শতাধিক রোগীর রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা সেবা প্রদান করেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এ কে এম আব্দুল আউয়াল খান, ডাঃ নার্গিস আরা বীথি, ডাঃ খুরশিদুন্নাহার বেবী, ডাঃ বিশ^জিৎ রায় চৌধুরী এবং পুষ্টিবিদ ফৌজিয়া ঈশরাত ফ্লোরা প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি”।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও মাদকমুক্ত দেশ বিনির্মাণে অক্লান্ত… পরবর্তী সংবাদ মোবাইল কোর্ট বিষয়ে কর্মশালায় ময়মনসিংহ বিভাগের ১১৫জন নির্বাহী…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads