ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কমিউনিটি পুলিশের আলোচনা সভা-র‌্যালি

খবর টি পড়েছেন : ১২৯
শ্রীবরদীতে কমিউনিটি পুলিশের আলোচনা সভা-র‌্যালি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ মডেল থানা গড়তে শেরপুরের শ্রীবরদী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং ডে উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে থানা কম্পাউন্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী। বক্তারা শ্রীবরদী থানাকে মডেল থানায় রুপান্তরিত করতে সকলকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।
এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads