ads

শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৬৪
শ্রীবরদীতে মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে ‘মানসম্মত শিক্ষা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ও শুভ সংঘের আয়োজনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাজু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল। সভায় বিশ্ব শিক্ষক দিবস ও মানসম্মত শিক্ষা বিষয়ক নানা দিক তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শুভ সংঘের আহবায়ক শাহ মো: কোহিনুর হোসেন, যুগ্ম আহবায়ক দন্ত চিকিৎসক এমরুল কায়েস লিকছন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব শিক্ষক দিবস বা আন্তর্জাতিক শিক্ষক দিবস পালনের গুরুত্ব ও মানসম্মত শিক্ষার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল। সভায় অংশ গ্রহণ করেন কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্রীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবকে অনুদানের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কমিউনিটি পুলিশের আলোচনা সভা-র‌্যালি

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads