ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ২৬ অক্টোবর শনিবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে শহরের থানা মোড় এলাকায় বেলুন উড়িয়ে ওইসব কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ অন্যান্যরা অংশ নেন।
পরে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশসহ অন্যান্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক নির্মূলসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করা কেবল পুলিশ ও অন্যান্যদের ক্ষেত্রেই সম্ভব নয়। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিং ফোরামের সহায়তা অপরিহার্য। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ফোরাম সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশাল ভূমিকা পালন করতে পারে। এইজন্য তাদেরকে আরও উদ্যমী করতে হবে। তিনি জেলা-উপজেলা ও শহরসহ ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিং ফোরামকে আরও চাঙ্গা করতে জেলা পুলিশের কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া। ওইসময় তিনি পুলিশের সেবা গ্রহণসহ বিশেষ মহলের গুজববিরোধী সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বলেন, এখন ৯৯৯ ও বিডিপুলিশ হেল্পলাইন অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষ তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারছেন। এজন্য পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরামকে জনসচেতনতা বাড়াতে কাজ করতে হবে।
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক মোঃ মাসুদ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য নির্বাচিত হওয়ায় জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্যের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
শিক্ষার্থী সোহাগী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ জেলা-উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কমিউনিটি পুলিশের আলোচনা সভা-র‌্যালি পরবর্তী সংবাদ নকলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads