ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণিপড়ুয়া শিশু ধর্ষণ ॥ গ্রেফতার ৪

খবর টি পড়েছেন : ১৪৯
নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণিপড়ুয়া শিশু ধর্ষণ ॥ গ্রেফতার ৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণিপড়ুয়া এক শিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া বুরুঙ্গা এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় শনিবার সহযোগী ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে ধর্ষক আজিজুলের বাবা আলম মিয়া (৪০), মা আছমা বেগম (৩০), মামা দুলাল মিয়া (৪০) ও চাচা নুরুল হক (৪০)। তবে এখনও পলাতক রয়েছে ধর্ষক আজিজুল হক (১৯)। অন্যদিকে ধর্ষণের ক্ষত নিয়ে জেলা সদর হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে ওই শিশু। শনিবার দুপুরে একই হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের তীর্থ উৎসব দেখে শিশুটি আন্ধারুপাড়া এলাকায় তার মামার বাড়িতে রাত্রিযাপন করে। পরদিন শুক্রবার সন্ধ্যায় মামার বাড়ি থেকে নিজ বাড়িতে যাবার পথে একা পেয়ে ফাঁকা মাঠের পাশে ধান ক্ষেতে নিয়ে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আলম মিয়ার ছেলে আজিজুল হক ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। ওইসময় শিশুটির ডাক-চিৎকার তার বাবা-মা ও আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। ওইসময় ধর্ষকের বাবা-মাসহ স্বজনরা ঘটনাস্থলে যায় এবং ধর্ষক আজিজুল হককে পালিয়ে যেতে সহায়তা করে। পরে রাতেই ধর্ষিতা শিশুকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন শেষে উন্নত চিকিৎসার জন্য ধর্ষিতাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। ওই ঘটনায় ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আজিজুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত সহযোগী ৪ আসামীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, মামলার এজাহারভূক্ত ৫ আসামির মধ্যে সহযোগী ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক আজিজুল হক গাঁ ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads