স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের উন্নয়নে শেরপুর জেলা পরিষদের তরফ থেকে ২০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের হাতে ওই চেক হস্তান্তর করেন। ওইসময় তিনি বলেন, প্রেসক্লাব সকল জনগণের কল্যাণে কাজ করে। এখানে দলমত নির্বিশেষে সবার জন্য দুয়ার খোলা। তিনি আরও বলেন, প্রেসক্লাবের উন্নয়নে প্রয়োজনে জেলা পরিষদ আরও সহায়তা করবে।
চেক হস্তান্তরকাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সদস্য ছানোয়ার হোসেন ছানু, হান্নান মোল্লা, কফিল উদ্দিন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























