ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজারবাইজানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন সাংবাদিক নেতা আবদুল মজিদ

খবর টি পড়েছেন : ২১৯
আজারবাইজানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন সাংবাদিক নেতা আবদুল মজিদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ৫৮ জন সফরসঙ্গীর মধ্যে রয়েছেন শেরপুরের কৃতি সন্তান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্মমহাসচিব আবদুল মজিদ।
সাংবাদিক আবদুল মজিদ শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া এলাকার সন্তান। তিনি গত ২০ বছর ধরে জাতীয় দৈনিক ভোরের ডাক, সংবাদ, সমকাল ও বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনে কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন। এখন তিনি ঢাকা ডিপ্লোম্যাটডটকম নামে কূটনীতি বিষয়ক অনলাইন পত্রিকা সম্পাদনা করছেন। আবদুল মজিদ কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাব-বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
সাংবাদিকদের রুটি-রুজি ও অধিকার আন্দোলনেও সোচ্চার আবদুল মজিদ। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সম্পাদক ছিলেন। সম্প্রতি সাংবাদিক আবদুল মজিদ বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানীত সদস্য মনোনীত হয়েছেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নেও কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ২৫-২৬ অক্টোবর বাকুতে ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান, পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লমা সিদ্দিকী, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মোঃ সফিউল ইসলাম প্রমুখ। আগামী ২৭ অক্টোবর রবিবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে দেশরত্ন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন পরবর্তী সংবাদ শেরপুরে ৫ শতাধিক যুবককে মাদক বিরোধী শপথ করালেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads