ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ শতাধিক যুবককে মাদক বিরোধী শপথ করালেন কাজী আশরাফুল আজীম

খবর টি পড়েছেন : ২৭০
শেরপুরে ৫ শতাধিক যুবককে মাদক বিরোধী শপথ করালেন কাজী আশরাফুল আজীম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা যুব ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। ওইসময় ৫ শতাধিক যুবককে মাদক বিরোধী শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওই সময় তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে। এর ফলে তরুণ ও যুবকদের মধ্যে নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। তাই মাদক নির্মূলে চলমান মাদকবিরোধী অভিযান আরো জোরদার এবং মাদকসংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জঙ্গীবাদ প্রতিরোধে সকল নাগরিককে একযোগে কাজ করতে এবং এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। আর ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেল, তরুণ উদ্যোক্তা মিনহাজ উদ্দিন প্রমুখ। বক্তারা যুবকদের আত্মনির্ভরশীল হতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহবান জানান। এছাড়া মাদকের কুফল সম্পর্কে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজারবাইজানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন সাংবাদিক নেতা আবদুল মজিদ পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads