ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দেশরত্ন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

খবর টি পড়েছেন : ১৫১
শ্রীবরদীতে দেশরত্ন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Exif_JPEG_420

Shamol Bangla Ads

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কাব্যগ্রন্থ ‘দেশরত্ন’র মোড়ক উম্মোচন করা হয়েছে। ২৩ অক্টোবর বুধবার বিকেলে শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কবি কালাম বিন আব্দুর রশিদের লেখা ওই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসে্েব বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ। ওইময় তিনি বলেন, এই বইয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে। এই কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচনের মধ্যে দিয়ে স্থানীয় কবি সাহিত্যিক বই প্রকাশে উদ্বুদ্ধ হবে।
বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ ও কবি সংঘ বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. আবদুল আলীম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল্লাহ সালেহ ও শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল। কবি হাসান ফরহাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আজাদ সরকার, কবি সামছুদ্দিন, কবি রুবেল খান, কবি নুরুল ইসলাম নাজিফ, কবি আব্দুল হাকিম সাব্বির, কবি হেনা আক্তার, কবি আল হেলাল ও এপিপিআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিপার মাহমুদ, সাংবাদিক আব্দুল বাতেন, কবি শফিউল আলম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা ॥ ইউপি… পরবর্তী সংবাদ আজারবাইজানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন সাংবাদিক নেতা আবদুল মজিদ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads