ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪৭
শ্রীবরদীতে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে রেজাউল করিম রাজু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর রবিবার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি গ্রামের ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত রাজু পার্শ্ববর্তী গড়খোলা গ্রামের মৃত মোনায়েম সওদাগর লিচুর ছেলে।
জানা যায়, রেজাউল করিম রাজু দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে থানায় একাধিক মামলাও রয়েছে। মামলা ও গ্রেফতারের ভয়ে সে প্রায়ই বাইরে রাত কাটাতো। ওই অবস্থায় ভোরে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি গ্রামের একটি ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত স্থানে রাজুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাটি রহস্যজনক বলে মনে করছে এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্যে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে বাহ্যিক কোন আঘাত পরিলক্ষিত না হওয়ায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের প্রেক্ষিতে নির্ভর করবে ওই মামলার পরবর্তী অবস্থা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এ বিজয় শেখ হাসিনার নৌকার বিজয় ॥ শেরপুরে… পরবর্তী সংবাদ শেরপুরে আইইডি’র উদ্যোগে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads