ads

শনিবার , ১৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এ বিজয় শেখ হাসিনার নৌকার বিজয় ॥ শেরপুরে আ’লীগের বিজয় সমাবেশে হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২৯৪
এ বিজয় শেখ হাসিনার নৌকার বিজয় ॥ শেরপুরে আ’লীগের বিজয় সমাবেশে হুইপ আতিক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:
সদর উপজেলার সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে ॥ নবনির্বাচিত চেয়ারম্যান রফিক

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী রফিকুল ইসলাম জয়ী হওয়ায় বিশাল বিজয় সমাবেশ করেছে আওয়ামী লীগ। ১৯ অক্টোবর শনিবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার রূপকথা সিনেমা হল মোড়ে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। সমাপণী বক্তব্যে তিনি বলেন, এ বিজয় শুধু রফিকুলের একার নয়। এ বিজয় বঙ্গবন্ধুর প্রিয় দল আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয়। নির্বাচনে নানা প্রতিকূলতা ও একটি মহলের বিরোধিতাকে উপেক্ষা করে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সন্ত্রাসের বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছেন। এ জন্য তিনি উপজেলাবাসীকে অভিনন্দন জানান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। সমাবেশে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাকে বিজয়ী করার জন্য সদর উপজেলাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামী দিনগুলোয় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং হুইপ আতিউর রহমান আতিক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের সহযোগিতায় সদর উপজেলার সার্বিক উন্নয়ন তথা উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তিনি অভিনন্দন জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাঈম, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএমএ’র কেন্দ্রীয় সদস্য হুইপকন্যা ডাঃ শারমিন রহমান অমি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু।
বিকেল ৪টা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত স্থায়ী ওই সমাবেশে সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের আওতায় প্রতিটি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড বিজয় র‌্যালি যোগ দেয়। পরে বিভিন্ন ইউনিটের তরফ থেকে বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। এক পর্যায়ে তা বিশাল সমাবেশে রূপ নেয়।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ৮২ হাজার ৯২৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩১ হাজার ৭১০ ভোটের ব্যবধানে জয়ী হন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ধর্ষণ মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads