ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইইডি’র উদ্যোগে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে আইইডি’র উদ্যোগে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রকল্প-আইইডি’র উদ্যোগে ও জেলা পুলিশের সহযোগিতায় শেরপুরে বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় তিনি মাদক, উগ্রবাদ, গুজব, পাখি শিকার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে একটি সুন্দর দেশ গঠনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং যুব সমাজের গুরুত্ব তুলে ধরেন।
আইইডি’র প্রোগ্রাম অফিসার এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশেদ আলী ও আইইডি’র ইউনিয়ন সমন্বকারী সোলাইমান আহমেদ।
আলোচনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবক-যুবতী ও শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা ও নাটক প্রদর্শন করে। এগুলোর মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও উগ্রবাদ বিরোধী এবং সামাজিক সম্প্রীতি, আত্মকর্মসংস্থান ও নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বার্তা প্রদান করা হয়। অনুষ্ঠানের মাঝে আইইডি’র প্রোগ্রাম অফিসার এসএম ইমতিয়াজ চৌধুরী সবাইকে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ বিরোধী শপথ পাঠ করান। ওই উৎসবে উদীচী শিল্পীগোষ্ঠী ও জনউদ্যোগ কারিগরী সহায়তা প্রদান করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২ দিন ব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব ২৪-২৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads