ads

শনিবার , ১৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আ’লীগের দোয়া মাহফিল-আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৩২
নালিতাবাড়ীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আ’লীগের দোয়া মাহফিল-আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের তরফ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট খায়রুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, শহীদুল্লাহ তালুকদার মুকুল, ওয়াজকরুনী, গোপাল সরকার প্রমূখ।
পরে দোয়া মাহফিলে কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এসময় বঙ্গবন্ধু, শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads