ads

শনিবার , ১৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৩১
শ্রীবরদীতে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং ১ সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার শগুনা গ্রামের শাহজাহান ওরফে সাজু (২৮), ডাকরাপাড়া গ্রামের রফিকুল (২৫) ও পোড়াগড় গ্রামের ফুলু মিয়া (৩৮)। শুক্রবার দুপুরে মাদক আইনের মামলাসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে শ্রীবরদী থানার এসআই জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের শগুনা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহজাহান ওরফে সাজুকে তার বাড়ি থেকে ১ কেঁজি গাঁজাসহ ও ক্রেতা ডাকরাপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে রফিকুলকে হাতেনাতে আটক করে। অপরদিকে একই দিন রাতে এ.এস.আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে পোড়াগড় মহল্লার আব্দুল আজিজের ছেলে ফুলু মিয়াকে ৩৪ পিছ ইয়াবাসহ আটক করে। একই অভিযানিক দল রাতে দীর্ঘদিন যাবত লুকিয়ে থাকা সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী পেড়রাগড় গ্রামের ফজল মিয়ার ছেলে মনোয়ার হোসেন মনুকে আটক করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আ’লীগের দোয়া মাহফিল-আলোচনা… পরবর্তী সংবাদ শেরপুরে ট্রাক পরিচালনা অফিসে হামলা-ভাংচুর-দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads