ads

শুক্রবার , ১৮ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৪৩
শেরপুরে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের গৃদানারায়ণপুর এলাকার জেলা শিশু একাডেমি কার্যালয়ে জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে আলোচনা সভা, শিশুদের আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, স্কুল শিক্ষার্থী নাফিউল ইসলাম, তাবাসসুম মতি প্রমুখ।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এটিএম জিয়াউল ইসলাম। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। পরে একাডেমির শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আ’লীগের দোয়া মাহফিল-আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads