ads

শুক্রবার , ১৮ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ১৪৫
শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের খরমপুর মোড় এলাকা থেকে কলেজ মোড় পর্যন্ত ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং নির্মল পরিবেশের পূর্বশর্ত। শেরপুরে সেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং তাতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্তকরণের মধ্য দিয়ে বিডিক্লিন ইতোমধ্যে সফলতার পরিচয় দিয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার ধর্মঘট চলাকালীন সময়ে পৌরসভার পয়ঃনিস্কাশন কার্যক্রম যখন মুখ থুবড়ে পড়েছিল, তখনও বিডিক্লিন শহরের পরিবেশ সুন্দর রাখতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছিল। তিনি আরও বলেন, নিজ নিজ এলাকাসহ শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। তবেই আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। পরে তিনি বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান।
বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা গণফোরাম সভাপতি সুহাস চন্দ, সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক মজিদ, জুবাইদুল ইসলাম, তারিকুল ইসলাম, সংগঠনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম প্রমুখ। ওইসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে খরমপুর মোড় থেকে খাদ্য গুদাম মোড় ও কলেজমোড় এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিদেশ সফর শেষে দেশে ফেরায় শেরপুর জেলা পরিষদ… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads